Saturday, June 20, 2026

সিবিআইয়ের বিরুদ্ধে ফের হাইকোর্টে ফেরার বিনয় মিশ্র

Date:

Share post:

CBI-এর বিরুদ্ধে ফের হাইকোর্টে কয়লা-কাণ্ডে ফেরার বিনয় মিশ্র।

কয়লা-কাণ্ডের তদন্তে CBI-এর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে সোমবার কলকাতা হাইকোর্টে (Highcourt) মামলা করেছেন বিনয় মিশ্রের (Binoy Misra) আইনজীবী। অন্যদিকে, এই কয়লা-কাণ্ডেই ধৃত বিকাশ মিশ্রকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির বিশেষ আদালত।

এই মামলার পর প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে ফেরার বিনয় মিশ্র কীভাবে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলেন ? বিনয় মিশ্রের হদিশ পেতে CBI এবার ওই আইনজীবীকে জেরা করার সিদ্ধান্ত নিতে চলেছে৷ ওদিকে জানা গিয়েছে, ঘটনার নেপথ্যে থাকা বাকিদের হদিশ পেতে CBI তদন্তের কাজ আরও জোরদার করছে৷

আরও পড়ুন:‘ধৃতরাষ্ট্র’ শিশিরদা তৈরি থাকুন গল্পের শেষটা কিন্তু এক: কুণাল

কয়লা এবং গরু পাচার কাণ্ডে ED’র সঙ্গে CBI-ও দ্রুতগতিতে তদন্ত চালাচ্ছে৷ ভারতের বিভিন্ন প্রান্তে এবং বাংলাদেশে ছড়িয়ে থাকা এই চক্রের মাথাদের জালে আনতে তৎপর হয়েছেন গোয়েন্দারা।

Advt

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...