Thursday, May 28, 2026

সব রাজ্যবাসীকে ৫ লক্ষ টাকা করে দিন শাহ, তৃণমূল ভোটে লড়বে না: অভিষেক

Date:

Share post:

জঙ্গলমহল-সহ সংলগ্ন এলাকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বিধানসভা ভোটের কেন্দ্রগুলিতে লাগাতার প্রচার করছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। মঙ্গলবার, দুই মেদিনীপুরে তাঁর দুটো জনসভা ও একটি রোড শো। সেখানেই দলীয় প্রার্থীর সমর্থনে ভাষণ দিতে গিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার সব মানুষকে যদি শাহ ৫ লক্ষ টাকা করে দেন, তাহলে ভোটে লড়বে তৃণমূল।

অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, “আজ অমিত শাহ গোসাবায় বলেন সুন্দরবনকে জেলা করে ২ লক্ষ কোটি টাকা দেব। সুন্দরবন জেলা হলে বাংলায় ২৪টি জেলা হবে। মানে মোট ৫০ লক্ষ কোটি টাকা দেবে। অর্থাৎ প্রত্যেক রাজ্যবাসীকে ৫ লক্ষ টাকা করে দেবেন।” এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “আপনি বাংলার মানুষকে ৫ লক্ষ টাকা করে দিন। তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়াই করবে না।”

এদিন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোসাবায় সভা করেন। সেই সভাতেই তৃণমূলের খেলা হবে স্লোগান বাজে বলে দাবি করেন অভিষেক।

কেশপুরের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে তৃণমূল যুব সভাপতি বলেন, “কেশপুর সিপিএমের শেষপুর হয়েছিল। বিজেপিরও শেষপুর হবে।”

Advt

 

 

Related articles

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...

সীমান্তে BSF-কে জমি দিয়ে শাহর প্রশংসা কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের উদ্দেশ্যই যেন ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ও সীমান্তে বিস্তীর্ণ জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া। সেই...

আগেই বদলেছিলেন বাসা, এবার আইনি বিচ্ছেদের পথে স্বরূপ-জুঁই

একদিকে যখন বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরে টালমাটাল টালিগঞ্জের স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) সিনেমাপাড়ার পদ, তখন তাঁর ব্যক্তিগত...

রবিবার ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রুটে যান চলাচলের নির্দেশ 

আগামী রবিবার ফের আট ঘণ্টার জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে...