Saturday, June 6, 2026

“খেলোয়াড় নয়, ধারাবিবরণীকার হয়ে গিয়েছেন”, মমতাকে কটাক্ষ দিলীপের

Date:

Share post:

ভোটের দিন যত এগিয়ে আসছে রাজনীতির পারদ ততই চড়ছে। ফের দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট নিয়ে তাঁকে বিঁধলেন। বলেন, যে নিজের পায়ে দাঁড়াতে পারে না সে বাংলাকে কী দাঁড় করাবে? মমতাকে এদিন কটাক্ষ করে দিলীপ বলেন, ‘আমাদের বলতেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। যো হামসে টকরায়েগা বো চুরচুর হো যায়েগা। এখন ম্যাও ম্যাও করছেন কেন?’

বুধবার বাঁকুড়ার বড়জোড়ায় প্রচারে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতাকে কার্যত চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন। দিলীপ বলেন, “এবার বলছেন, দুয়ারে দুয়ারে সরকার। আপনার বাড়িতে লোক যাবে। কোথায়? দুয়ারে দুয়ারে সরকার হল না। এখন হুইলচেয়ারে সরকার হয়ে গেল। তাই এই খেলার সরকার, হুইলচেয়ারের সরকার আর দরকার নেই। যে নিজের পায়ে দাঁড়াতে পারে না সে বাংলাকে কী দাঁড় করাবে?’

এর পরই মমতার ‘মোদির মুখ দেখতে চাই না’ মন্তব্যের জবাব দেন দিলীপ ঘোষ। দিলীপের জবাব, “বলছে মোদিজির মুখ কেউ দেখতে চায় না। এমনি এমনি লক্ষ লক্ষ লোক আসছে? দিদি আপনার মুখ কেউ দেখতে চায় না। তাই ভাঙা ঠ্যাঙটা দেখাচ্ছেন সবাইকে। এই নাটক ১০ বছর দেখেছি আমরা। আর দেখতে চাই না। কাজ চাই, পরিবর্তন চাই।”

আরও পড়ুন-বাংলায় বহিরাগত কারা? মোদিকে ২০ মিনিটের মধ্যে জবাব মমতার

মমতার পায়ে আঘাত লাগা নিয়ে এবং ‘খেলা হবে’ এই প্রসঙ্গে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ বলেন,”যারা বলেছিল খেলা হবে, খেলা শুরু হওয়ার আগেই দিদিমণি পা ভেঙে সাইডলাইনের বাইরে। এখন আর খেলতে পারবেন না, কমেন্ট্রি দেবেন, ধারাবিবরণী। কারণ খেলোয়াড় নয়, ধারাবিবরণীকার হয়ে গিয়েছেন।”

তৃণমূলের স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ প্রসঙ্গে এদিন দিলীপ বলেন, “আমি বাংলার মেয়ে। এতদিন কি আপনি ছেলে ছিলেন? হঠাৎ মেয়ে হয়ে গিয়েছেন? বলছেন আমি একজন মহিলা। এতদিন পুরুষ ছিলেন আপনি? হঠাৎ মহিলা হয়ে গেলেন?”

Advt

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...