Sunday, May 24, 2026

‘ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার; চিনের সঙ্গে সম্পর্ক প্রকল্পভিত্তিক’, গওহর রিজভী

Date:

Share post:

বাংলাদেশ চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ (বিআরআই) উদ্যোগের অংশ, তবে ইন্দো-প্যাসিফিক পরিকল্পনায়ও অংশগ্রহণের আগ্রহ রয়েছে তার। চীন ও ভারতের মধ্যে ঢাকা কাউকে বেছে নেবে না বা পক্ষ নিতে যাবে না। মঙ্গলবার লন্ডনভিত্তিক একটি থিংক ট্যাংকের আয়োজনে ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

গওহর রিজভী বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে চীন গুরুত্বপূর্ণ অংশ ঠিকই, তবে তা কোনোভাবেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করার মতো নয়। তিনি বলেন, ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এবং আপনি এর চেয়ে ভিন্ন কিছু কল্পনা করতে পারবেন না। অন্যভাবে চিন্তা করা আত্মঘাতী হতে পারে।

এসময় ‘ব্লু ইকোনমি’ বা সামুদ্রিক অর্থনীতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। বঙ্গোপসাগর দ্রুত ইন্দো-প্যাসিফিক কৌশলের ভিত্তি হয়ে উঠছে।

আরও পড়ুন- নন্দীগ্রামে পাল্টা, আক্রান্ত তৃণমূলকর্মীদের নিয়ে রাতেই সভা কুণালের

Advt

Related articles

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...

মমতার নির্দেশে জেলায় জেলায় প্রতিবাদে পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

বিরোধী দল হিসেবে কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের (TMC Female Worker) বিভিন্ন শাখা-সংগঠনের বৈঠক চলছে দফায় দফায়। রবিবার দলনেত্রী...

পরাজয়ের নৈতিক দায় গ্রহণ: পদ ছাড়ার চিঠি কাকলির

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে দলের একাধিক নেতা নেত্রীকে দল ছাড়তে দেখা গিয়েছে। তবে সাংসদ পদমার্যাদার কোনও...

ফলতার ফলাফলে পুরোনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

বিধানসভা নির্বাচনে এসআইআর পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির কারচুপির অভিযোগে সরব ছিল...