Saturday, June 20, 2026

প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও কাকদ্বীপে রাজনাথের সভার মাঠ ফাঁকা রয়ে গেল

Date:

Share post:

প্রথম দফা ভোটদানের আগে আজ, বৃহস্পতিবারই প্রচারের শেষ দিন। প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখত চাইছে না কোনও দলই।এদিন ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, রাজনাথ সিং। তাই বাঁকুড়ার জোড়া সভার শেষে বৃহস্পতিবারই নির্বাচনী প্রচারে কাকদ্বীপে সভা করেন তিনি। কাকদ্বীপের সভায় বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা-র হয়ে প্রচার করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সভার শুরুতেই মঞ্চ থেকে তৃণমূলকে তোপ দাগেন প্রতিরক্ষা মন্ত্রী।
বৃহস্পতিবার গেরুয়া শিবিরের প্রথম দফার ভোট ব্যাঙ্ক নিশ্চিত করতে রাজনাথ বলেন, “এবার বঙ্গে আসছে বিজেপি। কাউকে ভয় করবেন না। জোরে ছাপ, তৃণমূল সাফ করুন।” মঞ্চ থেকে একরকম আত্মবিশ্বাসের সুরেই তিনি বলেন, “কথায় আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কিন্তু দীপঙ্কর জানাকে নির্বাচনে জেতালে আবার আসব এখানে”। বাঁকুড়ায় একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পর কাকদ্বীপেও মোটামুটি একই প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ বিজেপি সরকার এলেই আসল বিকাশ হবে। জেতার এক মাসের মধ্যে সব বাড়ি পাকা করে দেওয়া হবে। তৈরি করা হবে শৌচালয়।” কৃষকদের উদ্দেশ্যে সেই একই প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ কৃষকদের সকলকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ১৮ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।” যদিও আশাকর্মীদের উদ্দেশে রাজনাথ অনুদানের কথা বলতে গিয়ে তাঁদের কোনও সাড়া এদিন পাননি। মঞ্চ থেকে এরপর রাজনাথ বলেন, “আশাকর্মীদের জানিয়ে দেবেন তাঁদের অনুদান বাড়ানো হয়েছে”।
এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাজনাথ বলেন, “দিদি বলেন খেলা হবে। আমি বলি খেলা নয় বিকাশ হবে।” রাজনাথের বৃহস্পতিবার কাকদ্বীপের সভা থেকে বলেন, “আমি নিশ্চিত বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসছে।” যদিও এদিন তাঁর সভায় তেমন জনস্রোত দেখা যায়নি।

Advt

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...