Monday, March 16, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের কোভিড হাসপাতালে, মৃত ২

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের কোভিড হাসপাতালে । দুই করোনা রোগীর মৃত্যুও হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্তত ৭০ জন করোনা রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, ওই বেসরকারি হাসপাতালটি একটি মলের মধ্যে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ড্রিমস মল সানরাইজ হাসপাতালে আগুন লাগে। আগুন আতঙ্কে করোনা রোগীরা প্রাণভয়ে ছুটে বাইরে বেরিয়ে আসেন।
খবর পেয়ে দমকলের ২২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।এরই মধ্যে ওই আগুন ছড়িয়ে পড়ে মলের লেভেল-৩ ও লেভেল-৪ এ। ওই সময় মলের সমস্ত ব্যবসায়ীরাও ঘটনাস্থলে চলে আসেন।
মুম্বাইয়ের পুলিশ অফিসার প্রশান্ত কদম বলেন, ওই ৭৩ জন রোগীর মধ্যে ৩০ জনকে মুলুন্ড জাম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনকে ফর্টিস হাসপাতালে পাঠানো হয়েছে।
মুম্বাইয়ের মেয়র কিশোরি পেন্ডেকর বলেন, আমি জীবনে এই প্রথম দেখলাম কোনও মলের মধ্যে কোনও হাসপাতাল।
আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ৭০ করোনা রোগীর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক ।
তাঁদের ভেন্টিলেটরে রাখা হয়েছে।

Advt

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...