Saturday, May 30, 2026

বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন

Date:

Share post:

দুই জন ভিন্ন সময়ের মানুষ, কিন্তু উভয়ই ইতিহাস রচনা করেছেন। নিজের জনগণের ভাগ্য পরিবর্তন করেছেন, দুই জনই আততায়ীর হাতে নিহত হয়েছেন। একজন অহিংসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্রিটিশ রাজত্বের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। অপরজন ভাষা ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে নিপীড়িত জনগণের অধিকার প্রতিষ্ঠায় সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রায় এককভাবে যুদ্ধ করেছেন। একজন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অপরজন ভারতের মহাত্মা গান্ধি বা বাপু। এই দুই কালজয়ী মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য একসঙ্গে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর। ভারতে এর আগেই চালু হলেও এবার বাংলাদেশে এই জাদুঘর উদ্বোধন করা হলো। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন করেছেন।

এই জাদুঘরে দুই নেতার বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের বর্ণনা সংবলিত ডিজিটাল উপস্থাপনা রয়েছে। এটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে কিছু দিন রাখার পর শিল্পকলা একাডেমিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

Advt

Related articles

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...

আরজিকরের ঘটনার জের: চাকরি গেল চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাসের

এবার চাকরি হারালেন আরজিকর কাণ্ডের পরে নানা অভিযোগে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শুক্রবার রাজ্যের...