Sunday, May 31, 2026

কেশিয়াড়িতে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ

Date:

Share post:

রাজ্যে প্রথম দফা ভোটের আগেই উত্তপ্ত কেশিয়াড়ি বিধানসভার বেগমপুর এলাকা। উদ্ধার বিজেপি সমর্থকের রক্তাক্ত দেহ। বাড়ির উঠোনেই মিলল নিহত বিজেপি সমর্থক মঙ্গল সোরেনের দেহ। বাড়িতে ঢুকে বিজেপি সমর্থককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন-শালবনিতে সুশান্ত ঘোষের ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর, গ্রেফতার ১

বিজেপির অভিযোগ, বাড়িতে ঢুকে বিজেপি সমর্থক মঙ্গল সোরেনকে পিটিয়ে মারে তৃণমূলের কর্মীরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, গতকাল রাতে তৃণমূলের সঙ্গে বচসা হয়। ঘটনায় ওই যুবকের বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে জেলা প্রশাসনের থেকে রিপোর্ট পেয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, এই ঘটনার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। জেলা প্রশাসনের জানিয়েছে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু নয় বলে রিপোর্ট পেয়ে জানাল কমিশন।

Advt

Related articles

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...