Saturday, June 20, 2026

শালবনিতে সুশান্ত ঘোষের ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর, গ্রেফতার ১

Date:

Share post:

শালবনির (Salboni) সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের (Susanta Ghosh) উপর হামলার অভিযোগ। তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। সেইসঙ্গে সংবাদমাধ্যমের ওপরেও হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ উঠেছে এদিন সকাল থেকেই বুথে সিপিএম এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোটারদেরকেও ভোট শেষে বুথের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না । হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় সুশান্ত ঘোষ রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। বুথের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ,”কারোর হিম্মত থাকলে আমাদের একটা পোলিং এজেন্টের গায়ে হাত দিয়ে দেখুক। যত দূর যেতে হয় যাব। আমাকে ভোট শেখাতে আসবেন না।”  সুশান্ত ঘোষ এদিন আরো বলেন শালবনিতে মোট ৪০০ টি   বুথ রয়েছে। তার মধ্যে ৩৬ টি সংবেদনশীল এবং ২৬ টি অত্যন্ত সংবেদনশীল। নির্বাচন কমিশনের কাছে এই ২৬  টি বুথে তিনি পুনঃনির্বাচনের দাবি জানাবেন বলে জানালেন।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...