Saturday, May 16, 2026

বান্দোয়ানে বিড়ি থেকে আগুন লেগেই পুড়েছে গাড়ি, জেরায় স্বীকার করলেন চালক

Date:

Share post:

বান্দোয়ানে (Bandoan) শুক্রবার রাতে যে আগুনে (fire) কমিশনের গাড়ি জ্বলছে, তার পিছনে আছে বিড়ির আগুন৷ পুলিশের দাবি, জেরায় চালক জানিয়েছে বিড়ির আগুন থেকেই পুড়ে গিয়েছে গাড়িটি। চালকের এই বয়ান বদলে হাঁফ ছেড়ে বেঁচেছে প্রশাসন।

পুরুলিয়ার বান্দোয়ানের সাগাসুপুডি গ্রামের কাছে ভস্মীভূত হওয়া কমিশন নিযুক্ত সেক্টর অফিসারের এক গাড়ির চালক প্রথমে বলেছিলেন,জঙ্গলের রাস্তায় গাড়ি দাঁড় করিয়েছিলেন তিনি। তখনই ২ ব্যক্তি মুখে কালো কাপড় জড়িয়ে এসে গাড়িতে রাসায়নিক ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। চালক ছাড়া ওই ঘটনার আর কোনও প্রত্যক্ষদর্শীও ছিলেন না। রাতে চালককে থানায় নিয়ে জেরা করে পুলিশ।

আরও পড়ুন-তৃণমূলে ভোট দিলেও তা পড়ছে বিজেপিতে! কাঁথিতে অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের

সূত্রের খবর, সারা রাত ধরে জেরার পর চালকের মুখ থেকে বেরিয়ে আসে আসল কথা। জেরায় চালক জানান, রাতে তিনি গাড়ি দাঁড় করিয়ে ধূমপান করছিলেন। তখনই জ্বলন্ত বিড়ি থেকে আগুন ধরে যায় গাড়িতে। চালক স্বীকার করে, ভয়ে সেকথা প্রথমে স্বীকার করেননি।

শনিবার সকালেই দগ্ধ গাড়িটি থানায় নিয়ে গিয়েছে পুলিশ। গাড়ির ফরেন্সিক পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। চালকের স্বীকারোক্তির পর স্বস্তিতে জেলা প্রশাসন।

Advt

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...