Tuesday, March 17, 2026

প্রথম দফা থেকেই জয়ের বিষয়ে ‘অতিরিক্ত আত্মবিশ্বাসে’ ভুগছেন দিলীপ

Date:

Share post:

দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিতে শেষ হলো রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assambly Election) প্রথম দফা। রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে চলে ভোটগ্রহণ। তার মধ্যে ২৩ টি আসনই জঙ্গলমহলের চার জেলায়, ৭ টা আসন পূর্ব মেদিনীপুরে। এই ৩০ টা আসনের মধ্যে পুরুলিয়ার ৯, পশ্চিম মেদিনীপুরের ৫, বাঁকুড়ার ৪, পূর্ব মেদিনীপুরের ৭ এবং ঝাড়গ্রামের ৪ আসন। প্রথম দফা থেকেই জয়ের বিষয়ে ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী’ দিলীপ। এই ৩০ টি আসনের সবকটাতেই বিজেপি জয় পাবে বলে আশা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। শনিবার বাঁকুড়ার ইন্দাসে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “ম্যাচের ফল আমরা ৩০-০ করব। একটাও তৃণমূল জিততে পারবে না”।

শনিবার বাঁকুড়ার ইন্দাসে সভা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইন্দাসের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ বলেন, “আজ থেকে ফাইনাল শুরু হয়েছে। ৮টা ম্যাচ হবে। ম্যাচের ফল আমরা ৩০-০ করব। একটাও তৃণমূল জিততে পারবে না। ইন্দাসে জয় পেলে জঙ্গলমহলের সব সিটে আমরা জয় পাব।” দ্বিতীয় পর্যায়ে জঙ্গলমহলের ভোট রয়েছে আগামী ১ এপ্রিল। ২০১৯ লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে সব আসনেই জয় পেয়েছিল বিজেপি। তাই জঙ্গলমহলে এবারও ভাল ফল করবে বলে আশা করছে গেরুয়া শিবির।

আরও পড়ুন- জলাশয় থেকে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, চাঞ্চল্য পাড়ুইয়ে

Advt

 

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...