Monday, May 18, 2026

বিজেপি প্রার্থী লকেটকে বিষাক্ত রং ছোঁড়ার অভিযোগ, হারের ভয়ে নাটক বলছে তৃণমূল

Date:

Share post:

প্রথম দফা নির্বাচনের দিনেই ‘আক্রান্ত’ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। চুঁচুড়ার রবীন্দ্রনগরের কালীতলার মাঠে বসন্ত উৎসবের অনুষ্ঠানে লকেটের চোখ লক্ষ্য করে বিষাক্ত রং ছোড়া হয় বলে অভিযোগ। লকেটের চোখে রং ছোড়ার ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।

শনিবার চুঁচুড়ার রবীন্দ্রনগরের কালীতলার মাঠে বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন বিজেপির চুঁচুড়া কেন্দ্রের প্রার্থী লকেট (Locket Chatterjee)। সেখানেই একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে বিষাক্ত রং ছুঁড়ে মারে বলে অভিযোগ। রঙে কিছু রাসায়নিক মেশানো ছিল বলে মনে করা হচ্ছে। সেই রং চোখে যাওয়াতেই বিপত্তি। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।  বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল শিবিরের দাবি, হারের ভয়েই এইসব নাটক করছে বিজেপি।

আরও পড়ুন-মনোনয়নে বাধা, কার্যালয়ে আত্মহত্যার হুমকি বিজেপি প্রার্থীর

Advt

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...