Sunday, June 21, 2026

যশ- নুসরতদের আবাসনের আগুন নিয়ন্ত্রণে, নিরাপদে আবাসিকসহ টলিতারকারা

Date:

Share post:

রবিবাসরীয় সকালে খবরের শিরোনামে উঠে আসা টালিগঞ্জের বহুতল আবাসনের আগুন আপাতত নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে জানা যায় শিবরাত্রির পুজোর জন্য জ্বালানো প্রদীপ থেকেই দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ড ঘটে। অনেকে বলেন, শর্ট-সার্কিট এর কারণেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ডায়মন্ড সিটির সংশ্লিষ্ট আবাসনেই টলিউড তারকা যশ দাশগুপ্ত (Yash Dasgupta), অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাত জাহান (Nusrat Jahan), অভিনেত্রী- বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা থাকেন। অন্যান্য আবাসিকদের মতো আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে সন্তানকে নিয়ে ফ্ল্যাট থেকে নিচে নেমে আসেন যশ- নুসরতরা।

বহুতলের যে ফ্ল্যাটে আগুন লেগেছিল সেখানে কেউ না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। দমকল ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসেছে বলেই খবর। ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)অবশ্য তখন আবাসনে ছিলেন না। পরে যোগাযোগ করা হলে তিনি জানান বরাহনগরের ক্যাম্পে রয়েছেন এবং তাঁর কোনও বিপদ হয়নি। যশ-নুসরতরাও সুস্থ আছেন বলে জানিয়েছেন।

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...