Sunday, April 26, 2026

দক্ষিণবঙ্গে জমজমাট প্রচার: নন্দীগ্রামে মমতা-শুভেন্দু, দক্ষিণ ২৪ পরগনায় অভিষেক

Date:

Share post:

দ্বিতীয় দফার প্রচারে হাতেগোনা দুদিন। তারপরেই রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) ভোট। আজ নন্দীগ্রামে তিনটি জনসভা ও রোড শো করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুরচক পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা হুইলচেয়ারে চড়েই রোড শো করবেন মমতা। ঠাকুরচকে প্রথম জনসভা। এরপর প্রচারসভা রয়েছে বয়াল ও আমদাবাদে।

রবিবার, নন্দীগ্রাম আন্দোলনের সময়ে চটি পরা পুলিশের প্রসঙ্গ টেনে নাম না করে শুভেন্দু ও শিশির অধিকারীকে (Shishir Adhikari) নিশানা করেন মমতা। বলেন, “বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ”।

আরও পড়ুন-প্রচারের শেষ ধাপে আজ নন্দীগ্রামে রোড-শো মমতার

আজ নন্দীগ্রামে প্রচার কর্মসূচি রয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীরও (Shubhendu Adhikari)। দিনভর পাঁচটি পথসভা করবেন তিনি। বয়াল ১ ও বয়াল ২ নম্বর অঞ্চল, ভেটুরিয়া, জয়কালী ও ঘোলপুকুরে নির্বাচনী প্রচার বিজেপি প্রার্থীর। সেই সভা থেকে তিনি তৃণমূল নেত্রীর অভিযোগের জবাব দেন কি না সেটাই দেখার।

আজ দক্ষিণ ২৪ পরগনায় প্রচারে নামছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। মগরাহাটে জনসভা। এরপর জগন্নাথপুর থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো রয়েছে তাঁর।

সোমবার দুই মেদিনীপুরেই প্রচার সভা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। কিন্তু সেই গরম উপেক্ষা করেই দিনরাত প্রচার চালাচ্ছেন সব রাজনৈতিক দলের প্রার্থী থেকে নেতা-কর্মীরা।

Advt

 

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...