Saturday, May 16, 2026

*”বহিরাগত” ইস্যুতে কড়া পদক্ষেপ কমিশনের, হোটেল-লজ-গেস্ট হাউসে শুরু নজরদারি*

Date:

Share post:

দ্বিতীয় দফার ভোটের (Assembly Election) আগে আরও কড়া মনোভাব দেখাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। বেগতিক বুঝলে যেমন কেন্দ্রীয় বাহিনীকে (CRPF) সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, একইসঙ্গে এবার হোটেল (Hotel)-লজ (Lodge)-গেস্ট হাউস(Guest House) -বিয়ে বাড়িগুলিতে (Community Hall) কড়া নজরদারি (Surveillance) শুরু করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে বারেবারে কমিশনে অভিযোগ (Complaint) করা হয়েছে “বহিরাগত”দের (Outsider) নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রায় প্রতিটি মিটিংয়ে বহিরাগত প্রবেশ নিয়ে প্রশ্ন তুলছেন।

অবশেষে নড়েচড়ে বসলো কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগে নির্দেশিকা জারি করা হল কমিশনের তরফে। প্রচার শেষে হোটেল, লজ কিংবা বিয়ে বাড়িতে থাকতে পারবেন না বহিরাগতরা। বিধানসভা এলাকার বাইরে থেকে কারা আসছেন, কেন আসছেন, কীজন্য আসছেন, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানাগুলিকে।

আগামী পয়লা এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ভোট। এই দফায় ভোট হবে দুই মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে। সকলের নজর নন্দীগ্রামের দিকে। যেখানে তৃণমূল প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...