Tuesday, June 2, 2026

নন্দীগ্রামে বহিরাগত দুষ্কৃতীদের আগমন বেড়েছে, নিরাপত্তার দাবিতে নির্বাচন কমিশনে তৃণমূল

Date:

Share post:

একাধিকবার নন্দীগ্রামের(Nandigram) সভামঞ্চে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অভিযোগ তুলেছেন বহিরাগত গুন্ডাদের আগমন নন্দীগ্রামে ব্যাপকভাবে বেড়ে চলেছে। কাঁথিতে উত্তরপ্রদেশের ৩০ জন বহিরাগতকে টাকা সহ আটকও করা হয়। আগামী ১ এপ্রিল রাজ্যে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে নির্বাচন। তার আগে এই কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কমিশনের দ্বারস্থ হলো তৃণমূলের প্রতিনিধি দল। অভিযোগ তোলা হয়েছে বিহার উত্তর প্রদেশের পুলিশের পোশাক পরে আদতে নন্দীগ্রামে ঢুকছে দুষ্কৃতীরা। সোমবার নির্বাচন কমিশনের অফিসে গিয়ে এই সংক্রান্ত অভিযোগ পত্র তুলে দেন ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়, শশী পাঁজারা। অভিযোগপত্রে আরও জানানো হয়েছে বিজেপি শাসিত রাজ্য গুলি থেকে যেন কোনো পুলিশ এই রাজ্যে মোতায়েন না করা হয়।

আরও পড়ুন:বেগতিক বুঝেলেই কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি গুলি চালানোর নজিরবিহীন নির্দেশ কমিশনের

উল্লেখ্য, সোমবার নন্দীগ্রামের জনসভায় গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বহিরাগত দুষ্কৃতীদের এলাকায় ঢোকানো হচ্ছে। তিনি বলেন, ‘বিভিন্ন রাজ্যের পুলিশের পোশাক কেনা হচ্ছে, সেগুলো জড়ো করা হচ্ছে গেস্ট হাউসগুলিতে। বুঝতে পারছেন, কীভাবে বাইরের লোক ঢুকিয়ে অশান্তি বাধাতে চাইছে?’ এরপরই নির্বাচন কমিশনে গিয়ে নন্দীগ্রাম প্রসঙ্গে এই অভিযোগ দায়ের করা হলো তৃণমূলের প্রতিনিধি দলের তরফে। নির্বাচন কমিশনকে চিঠি লিখে তৃণমূলের তরফে আবেদন জানানো হয়েছে, নন্দীগ্রামের মত হাইভোল্টেজ কেন্দ্রে সমাজবিরোধী দুষ্কৃতীদের থামাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হোক। পাশাপাশি এটাও জানানো হয় বিজেপি শাসিত রাজ্যগুলি যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পুলিশ যেন এই রাজ্যে মোতায়েন না করা হয়।

Advt

Related articles

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...