Sunday, May 17, 2026

নন্দীগ্রামে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি: গোঘাট থেকে সরব মমতা

Date:

Share post:

রাত পোহালেই হাইভোল্টেজ নন্দীগ্রামে ভোটগ্রহণ। তার আগের দিন হুগলির (Hoogli) গোঘাট থেকে সেই নির্বাচন নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রামে বাইরে থেকে দুষ্কৃতী ঢোকানোর চেষ্টা করছে বিজেপি- অভিযোগ করেন মমতা।

বুধবার, হুগলির গোঘাটে দলীয় প্রার্থী সুজাতা মণ্ডল খাঁর (Sujata Mandal Khan) সমর্থনে জনসভা করেন তৃণমূল (Tmc) নেত্রী সুপ্রিমো। এদিন সভা থেকে মমতা অভিযোগ করেন, “গুন্ডা দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে ওরা। আমার গাড়িতে পর্যন্ত হামলা হয়েছে”। কাঁথির অধিকারীদের নাম না করে নেত্রী বলেন, “একসময় আমি দুধ কলা দিয়ে পুষেছিলাম”।

তৃণমূল নেত্রী বলেন, “নন্দীগ্রামের এলাকায় অত্যাচার করেছে। এর পেছনে যারা রয়েছে তাদের একসময় আমি দুধ কলা দিয়ে পুষেছিলাম”। উত্তরপ্রদেশ, বিহার থেকে গুন্ডা এনে ভোট করা হচ্ছে! নন্দীগ্রামের গোকুলনগর, বোয়ালে ঘরে ঘরে গিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। “রাজ্যের নামটা বাংলা করতে চেয়েছিলাম। ওরা করেনি। এরা বাংলাকে ঘৃণা করে”-মত তৃণমূল নেত্রীর।

বাম আমলের গোঘাটের (Goghat) কথা তুলে মমতা। বলেন, এইসব এলাকায় যে সিপিআইএমের হার্মাদরা অত্যাচার করত। আজ তারা বিজেপিতে।

Advt

মমতা বলেন, এখন গোঘাট, আরামবাগ বদলে গিয়েছে। “কামারপুকুর থেকে তারকেশ্বর ট্রেন চলবে। আরামবাগ মাস্টার প্ল্যান তৈরি করছি। খরচ হবে ৪০ কোটি টাকা”। তৃণমূল নেত্রী বলেন উন্নয়নকে সামনে রেখে এগোতে হবে।

Related articles

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...