Thursday, May 14, 2026

তৃণমূল প্রার্থী সোহমকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান, উত্তেজনা চণ্ডীপুরে

Date:

Share post:

বৃহস্পতিবার ভোটের দিন সকালে হঠাৎই উত্তেজনা ছড়ায় চণ্ডীপুর বিধানসভা (Chandipur constituency) এলাকায়। প্রথমটায় শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব চলছিল। কিন্তু তারপর হঠাতই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের মহম্মদপুর-১ ব্লকে উত্তেজনা ছড়ায়। অভিযোগ তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী (Soham Chakrabarty)

সেখানে আসেন। তৃণমূল প্রার্থী সেখানকার বুথে বুথে যান। অভিযোগ একটি বুথ কেন্দ্রের কাছাকাছি যেতেই একটি দল সোহমের পিছনে জয় শ্রীরাম বলতে বলতে ছুটতে থাকে। সোহমের গাড়ি ঘিরে ধরেও জয় শ্রীরাম স্লোগান দেয় কয়েকজন। তার ফলে চণ্ডীপুর এলাকায় উত্তেজনা ছড়ায় । সোহম গাড়ি থেকে নেমে কথা বলেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে। সোহম বার বার বলতে থাকেন, কেন জয় শ্রীরাম স্লোগান দিয়ে পরিস্থিতি জটিল করা হচ্ছে। সোহম তাদের বারবার স্লোগান দেওয়া বন্ধ করতে বলেন। কিন্তু তাতেও তারা থামেনি। ফলে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advt

Advt

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...