Saturday, April 11, 2026

রণক্ষেত্র নন্দীগ্রামের বয়াল: স্বরাষ্ট্রমন্ত্রীর উস্কানিতেই অশান্তি, বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

বেলা গড়াতেই উত্তপ্ত নন্দীগ্রামের নন্দীগ্রামের (Nandigram) বয়াল। ৭ নম্বর বুথকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। এরই মধ্যে রেয়াপাড়ার অস্থায়ী বাসস্থান থেকে বেরিয়ে সেই বুথে যান তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তাঁকে দেখে ভরসা পান তৃণমূলের কর্মী সমর্থকরা। তাঁরা নেত্রীকে জানান, কেন্দ্রীয় বাহিনী তাঁদের ভোট দিতে দিচ্ছে না। প্রায় দেড়ঘণ্টা বুথের মধ্যেই থাকেন মমতা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে উত্তপ্ত ভঙ্গিতে কথা বলে দেখা যায় তাঁকে।

সেখান থেকেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankar) ফোন নালিশ জানা মমতা। বলেন, ‘অবাধ ভোট হচ্ছে না।’ পাশাপাশি, মমতা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উস্কানিতেই এই অশান্তি। সকাল থেকে নির্বাচন কমিশনে ৬৩টি অভিযোগ করা হয়েছে। একটিতেও ব্যবস্থা নেওয়া হয়নি। আদালতে যাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

সকাল থেকে বুথে বুথে ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশনএজেন্ট শেখ সুফিয়ান (Shekh Sufiyan)। তাঁর থেকেও একাধিক অভিযোগ শুনেছেন তৃণমূল সুপ্রিমো। বেলা বাড়তেই হুইলচেয়ারেই বুথ পরিদর্শনে বেরোন তিনি। সোজা যান বয়ালের সেই বুথে যেখানে সবচেয়ে বেশি গোলমালের খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন:বুথে বুথে EVM বিভ্রাট, কমিশনকে কটাক্ষ মহুয়ার

মমতা বলেন, এই বুথে যাঁরা ভোট দিতে আসছেন সবাই হিন্দিভাষী। দেখেই বোঝা যাচ্ছে তাঁরা এই রাজ্যের লোক নন। অন্য রাজ্য থেক বহিরাগতদের ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী।

Advt

Related articles

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল...