Sunday, May 17, 2026

নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, জিতবই, চিন্তিত গণতন্ত্র নিয়ে: মমতা

Date:

Share post:

নন্দীগ্রামের (nandigram) বয়ালের বুথ থেকে ঘণ্টা দুুয়েক পর বেরিয়ে ‘আত্মবিশ্বাসী’ মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বলেন, আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে। নন্দীগ্রামের তৃণমূল (tmc) প্রার্থী বলেন, কয়েকটা জায়গায় আমাদের কাছে অভিযোগ আসছিল যে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এখানে বিজেপির (bjp) হয়ে যিনি দাঁড়িয়েছেন, তিনি তার চূড়ান্ত অসভ্যতা, তাণ্ডব চালিয়েছেন। আবু তাহের, আবদুল সামাদরা আমাদের জমি আন্দোলনের নেতা, হাইকোর্টে মামলায় স্থগিতাদেশ পেয়েছেন, তার পরেও তাদের বাড়িতে ঢুকে হেনস্থা, তাণ্ডব চালানো হয়েছে। সকাল থেকে কমিশনে ৬৩ টি অভিযোগ জমা করেছি। আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে। আমি নন্দীগ্রামে জিতবই। এখানকার মানুষ মা মাটি মানুষের পক্ষে রায় দিয়েছেন। বহু মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভোট করাতে নেমেছে। এখানে ভোটটা চিটিংবাজি হয়েছে। বয়ালে তিন চারদিন ধরে গন্ডগোল চলছে, আমরা বারবার বলার পরেও নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি।

Advt

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...