Saturday, June 6, 2026

মমতার বিজেপি বিরোধী প্রস্তাবে সায় কংগ্রেসের

Date:

Share post:

রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা ভোট (West Bengal Assembly Election) মাঝেই দেশজুড়ে অবিজেপি (Anti BJP) দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া নিয়ে মমতার আহ্বানের সঙ্গে সহমত পোষণ করলো কংগ্রেস (Congress) নেতৃত্ব। পাঁচ রাজ্যে নির্বাচনের পর এই ব্যাপারে জাতীয়স্তরে উদ্যোগ নেওয়া হবে বলেই জানা গিয়েছে।

পাঁচ রাজ্যে ভোট প্রচারেও বিজেপিকে রুখতে কংগ্রেস জোর দিয়েছে বলেও জানানো হয়েছে এআইসিসি (AICC) তরফে। তবে কংগ্রেসের একাংশের বক্তব্য, বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার বিষয়ে তৃণমূল নেত্রীর প্রস্তাব আরও আগে দিলে ভালো হতো। পশ্চিমবঙ্গে ভোটের আগে এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই উদ্যোগী হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তাঁরা।

কংগ্রেস অনেক আগে থেকেই বিজেপি বিরোধী জোটের কথা বলে আসছে, এআইসিসিতে এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন দলীয় মুখপাত্র রাজীব শুক্লা। রাজ্য সরকারকে নিষ্ক্রিয় রেখে কেন্দ্র মনোনীত উপ-রাজ্যপালের হাতে ক্ষমতা তুলে দেওয়া সংক্রান্ত দিল্লির আইনকে ইস্যু করেই সরব হয়েছেন মমতা। দিন কয়েক আগেই সংসদে ওই বিল পাশ করেছে নরেন্দ্র মোদি সরকার। কিন্তু এভাবে আইন আনা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যেমন হস্তক্ষেপ, একইসঙ্গে নির্বাচিত সরকারকে পঙ্গু করে গণতন্ত্রের উপরও সরাসরি আঘাত বলেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, শারদ পাওয়ার, তেজস্বী যাদব-সহ কট্টর বিজেপি বিরোধী নেতা-নেত্রীকে চিঠি দিয়েছেন মমতা  বন্দ্যোপাধ্যায়।

Advt

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...