Saturday, June 27, 2026

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড লেনিন সরণীতে, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

Date:

Share post:

কলকাতার বুকে ফের অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে জ্যোতি সিনেমা হলের কাছে লেনিন সরণীর একটি বাড়িতে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর তড়িঘড়ি দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮ টি ইঞ্জিন পৌঁছেছে। কী থেকে এই আগুন , তা এখনও জানা যায়নি।

জানা গেছে, শুক্রবার লেনিন সরণির একটি বহুতলের একতলা থেকে দোতলায় আগুন ছড়িয়ে পড়ে। এরপরই দমকলবাহিনী এসে ঢিল ছুঁড়ে জানালার কাচ ভেঙে, আঁকশি দিয়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করেন দমকলকার্মীরা। প্রায় দেড়ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। বহুতলের পেছন দিকে এখনও পর্যন্ত পৌঁছতে পারেননি দমকলকর্মীরা। ধোঁয়া ছড়িয়েছে গোটা এলাকায়। আশেপাশের সমস্ত দোকান খালি করা হয়েছে । উদ্ধারকার্যে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক দমকল কর্মী। তবে হতাহতের কোনও খবর নেই।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...