Sunday, April 19, 2026

নন্দীগ্রামের মতো উত্তরেও তাণ্ডব করতে পারে বাহিনী: সতর্ক করলেন মমতা

Date:

Share post:

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় ছাপ্পা দেওয়ার চেষ্টা করেছে বিজেপি (Bjp)। প্রচারে গিয়ে উত্তরবঙ্গের মানুষকে নিয়ে সতর্ক করলেন তৃণমূল (Tmc, ) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শুক্রবারে, দিনহাটা ও তুফানগঞ্জের সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় জানান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) তাঁর কাছে অভিযোগ করেছেন, পুলিশ সহায়তা করছে না। “কীভাবে পাবে? নির্বাচন কমিশন দেখে দেখে বিজেপির লোক বসাচ্ছে। আমাদের কথা শুনছে না। এখন নির্বাচনের নামে কেন্দ্রের নিরাপত্তাকর্মীদের নিয়ে এসেছে৷ নন্দীগ্রামে দেখলাম মানুষের ঘরে গিয়ে কেন্দ্রের বাহিনী তাণ্ডব করেছে। এখানেও করবে। সীমান্তে বিএসএফ (Bsf) করবে। এখানে সিআইএসএফ (Cisf) করবে। আমাদের পুলিশ ওদের ছেড়ে দেয়। পুলিশ দায়িত্ব পালন করে না। প্রতিদিন রদবদল করছে”। কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, “অমিত শাহকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান করা হোক। অমিত শাহ নির্বাচন কমিশনকে চালাচ্ছেন”৷

আরও পড়ুন:বৃহস্পতিবার অস্ত্রোপচার শ্রেয়সের, পাঁচ মাস বিশ্রামে থাকবেন তিনি

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি নন্দীগ্রামে ভালো ভাবে জিতব৷ তবে আমি জিতলে তো হবে না৷ অন্যপ্রার্থীদের জিততে হবে। তবে আমি দুশ পার হব”। ছিটমহল সমস্যার সমাধান থেকে শুরু করে আদিবাসীদের জমি দেওয়া- তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মমতা।

Advt

Related articles

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস দশা, উত্তরে জারি দুর্যোগ!

একদিকে যখন মেঘভাঙা বৃষ্টিতে (Cloud burst) বিপর্যস্ত পাহাড়, তখন পুড়ছে সমতল। দক্ষিণবঙ্গের (South Bengal weather) জেলায় জেলায় রবিবারের...

‘অনন্তের দরজায়’, উৎপল সিনহার কলম

ভিনসেন্ট ভ্যান গগের আঁকা তৈলচিত্র ' অ্যাট ইটারনিটিস গেট ' ( At Eternity's Gate ) দেখেছেন আপনি ? দেখলে...

বৃষ্টি- হড়পা বানে বন্ধ দুধিয়া সেতু, দার্জিলিংয়ের সঙ্গে বিঘ্নিত সমতলের যোগাযোগ!

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পাহাড়। মেঘভাঙা বৃষ্টিতে (Cloud burst) উত্তরের একাধিক নদীতে জলস্তর বেড়েছে। সন্ধ্যার দিকে বালাসন নদীতে হড়পা...

ভোট প্রচারে আজ হাইভোল্টেজ নন্দীগ্রামে অভিষেক, দুপুরে পদযাত্রা পানিহাটিতে

বাংলার সিংহাসন দখলের লড়াইয়ের প্রথম দফা শুরু হতে আর মাত্র চার দিন বাকি। রবিবার ভোট প্রচারে এবারের নির্বাচনের...