Friday, March 13, 2026

সুপার ফ্লপ সভায় যোগীর সুপার ফ্লপ ভাষণে জমল না ভোটের প্রচার

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচনের দুটি পরবর্তী মধ্যেই সমাপ্ত। জোর কদমে তৃতীয় দফার নির্বাচনের প্রস্তুতি চলছে। শনিবার ভোটের প্রচারে বাংলায় এসেছিলেন বিজেপির তথাকথিত হেভিওয়েট নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন ফলতায় প্রায় দর্শকশূন্য একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে মমতা ব্যানার্জিকে ‘রাম বিরোধী’ বলে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপ করেন। যোগী আদিত্যনাথ এদিন বলেন, বাংলার ভূমি শিল্প, কৃষ্টি, শিক্ষা , সংস্কৃতিতে সমৃদ্ধ। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকার বাংলার এই মাটিকে গুন্ডারাজের তীর্থক্ষেত্রে পরিণত করেছে। বাংলার মানুষ গুন্ডাগিরি কোনদিনই মেনে নেয়নি নেবেও না। যোগী এদিন বলেন, ভাজপার প্রতি বিতৃষ্ণা প্রকাশ করতে গিয়ে মমতা দিদি দিন দিন ভগবান রামের প্রতি অশ্রদ্ধা ও বিতৃষ্ণা প্রকাশ করছেন। যা বাংলার মানুষ সুনজরে দেখছেন না। মমতা দিদির রাম বিরোধী সরকার দুর্নীতি , তোলাবাজি গুন্ডাগিরিকে পূর্ণ সমর্থন করে। বাংলার মানুষ তাই খুব শীঘ্রই এই সরকারকে প্রত্যাখ্যান করবে এবং বিপুল ভোটে বিজেপিকে জয়যুক্ত করে রাম রাজত্ব প্রতিষ্ঠা করবে।ফলতার জনসভাটি ছাড়াও যোগী এদিন আরও তিনটি বিধানসভা কেন্দ্রে গিয়ে ভোট প্রচারে অংশ নেন। তিনটি কেন্দ্র হল উলুবেড়িয়া পূর্ব বিধানসভার গঙ্গারামপুর, হাওড়া উত্তর কেন্দ্রের গুলমোহর রেল মাঠ এবং কুলতলি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামতলা পেট্রোল পাম্পের কাছে আরো তিনটি জনসভায় অংশ নেন।

 

Advt

spot_img

Related articles

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...