Saturday, May 16, 2026

দলের কর্মকাণ্ডের সাক্ষী দেশের মানুষ: বিজেপির ৪১ তম প্রতিষ্ঠা দিবসে নরেন্দ্র মোদি

Date:

Share post:

১৯৮০ সালের ৬ এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় জনতা পার্টির(BJP)। আজও সেই ৬ এপ্রিল। ৪১ তম প্রতিষ্ঠা দিবসের দিন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এদিন বৈঠকে তিনি জানান, তাঁদের দলের কর্মীদের আত্মত্যাগ,পরিশ্রম এবং কাজ আজ দলকে এক বিশেষ স্থানে পৌঁছেতে সাহায্য করেছে।

প্রধানমন্ত্রী দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও লাল কৃষ্ণ আদবানি, মুরলি মনোহর জোশী সহ প্রবীণ নেতাদের প্রতি শ্রদ্ধা জনিয়ে বলেন তাঁদের সকলের আশীর্বাদ পেয়েছে, তাই দলের আজ বিস্তার ঘটেছে। এদিন নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয়দের উদ্দেশ্যে বলেন, সকল দেশবাসীকে অনেক অভিনন্দন আজ দলের ৪০ বছর পূর্ণ হচ্ছে। এতগুলো বছর দেশের মানুষ তাঁদের সাথে থেকে কিভাবে কাজ করেছে তা প্রমাণিত হয়েছে। গত বছর করোনার সময় দেশ যে সংকটের মধ্যে ছিল তা নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেন এদিন।

আরও পড়ুন:তৃতীয় দফা নির্বাচনের দিন রাজ্যে এসে ‘চলো পাল্টাই’ স্লোগান তুললেন মোদি

বিজেপির প্রতিষ্ঠা দিবসের দিন প্রধানমন্ত্রী বলেন, গান্ধীজি বলতেন যে সেবা, চেতনা এবং পরিকল্পনা দেশের মানুষের উপকারের কাজে লাগে সেই পরিকল্পনাকেই আমরা বাস্তবে তুলে ধরেছি। গান্ধীজির সেইপরিকল্পনাকে বাস্তবের রুপ দিতে গিয়ে আমাদের দল অক্লান্ত পরিশ্রম করেছে। দেশের মানুষ সব রকম সংকটের সময় আমাদের সাথে ছিল তাই সকলকে অনেক ধন্যবাদ।

Advt

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...