Wednesday, April 8, 2026

আজ ফের লালাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার পঞ্চম বারের জন্য লালাকে তলব করল সিবিআই। কয়লা পাচারকাণ্ডে (coal smuggling case) অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে (lala)আজ আবারও জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই অফিসাররা (cbi)। সিবিআই সূত্রে জানানো হয়েছে, এই কয়লা পাচারের কাজে লালাকে সব রকম ভাবে সাহায্য করত গুরুপদ। তাই তাঁর সঙ্গী গুরুপদকে এদিন লালার মুখোমুখি বসিয়ে জেরা করা হবে ।

অবৈধ কয়লা পাচারের ব্যবসায় একইসঙ্গে টাকা খাটাত লালা আর গুরুপদ দুজনে। কীভাবে, কোন পথে সেই টাকা খাটানো হত, সেটাই জানার চেষ্টা করবেন সিবিআই অফিসাররা। যদিও গুরুপদ মাজিকে এর আগেও একদিন ডেকে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার দ্বিতীয়বার লালার সঙ্গে গুরুপদর মুখোমুখি জিজ্ঞাসাবাদ হবে।

 

কিন্তু কয়লা পাচার তদন্ত (coal smuggling case) দ্রুত এগোনোর ক্ষেত্রে মূল বাধা সুপ্রিম কোর্টের (supreme court) নির্দেশিকা। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না। এর আগে ৬ এপ্রিল পর্যন্ত রক্ষাকবচ ছিল লালার। সেই অনুযায়ী ৬ তারিখ পার হলেই লালকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সিবিআই। কিন্তু ৬ তারিখ ফের নতুন করে লালাকে স্বস্তির খবর শুনিয়েছে শীর্ষ আদালত । রক্ষাকবচ বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। ফলে, আপাতত লালাকে এক্ষুনি গ্রেফতার করতে পারবে না সিবিআই।

Advt

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...