Wednesday, June 24, 2026

সুষ্ঠুভাবে আইপিএল পরিচালনা করতে বিশেষ কিছু ব‍্যবস্থা নিচ্ছে বিসিসিআই

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু হচ্ছে দেশের একনম্বর ক্রিকেট লিগ আইপিএল( Ipl)। কিন্তু তার আগে করোনার থাবায় জর্জরিত গোটা ভারতবর্ষ। আর এতেই চিন্তার ভাঁজ বিসিসিআইয়ের(bcci)। গতমরশুমে করোনার( corona) কারণে দুবাইতে আয়োজন করা হয়েছিল আইপিএল। তবে এই মরশুমে ভারতের মাটিতে বসছে আইপিএলের আসর। সুষ্ঠুভাবে আইপিএল আয়োজন করতে কিছু পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই।

বিসিসিআইয় সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরে আইপিএলের জন্য আলাদা চেক-ইন কাউন্টার তৈরি করা হবে,  যাতে জৈব সুরক্ষা বলয় নিরাপদে থাকে। এর জন‍্য বোর্ডের তরফে সরকারের কাছে বিশেষ চেক-ইন কাউন্টারের আবেদন জানানো হয়েছে।

এরপাশাপাশি প্রতিদিন করোনা পরীক্ষা করা হবে খেলোয়াদের। নিযুক্ত করা হয়েছে আধিকারিককেও, যিনি জৈব সুরক্ষা বলয়ের দায়িত্বে থাকবেন। মাস্ক ছাড়া ঘরের বাইরে কোনও ভাবেই বেরনো যাবে না।

ক্রিকেটাররা ছাড়াও  খেলার সঙ্গে যুক্ত অনেকে ব‍্যাক্তি করোনায় আক্রান্ত হচ্ছেন। তাঁদের জন্য আলাদা জৈব সুরক্ষা বলয় তৈরি হয়েছে। থাকছে প্রতিটি দলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য ব্লুটুথ যন্ত্র ও।

আরও পড়ুন:দু’ম‍্যাচ নির্বাসিত নেইমার, চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে জয় পিএসজির

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...