Sunday, May 17, 2026

ভোটের সময় রাজ্যে করোনা নিয়ন্ত্রণ করবে কে?‌ এই প্রশ্নে তুলে জনস্বার্থ মামলা হাইকোর্টে

Date:

Share post:

ফের করোনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এর আগে করোনা সংক্রমণ ঠেকানো সম্পর্কিত একাধিক মামলা ফিরিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। খারিজ করার সময় যুক্তি দিয়েছিল, নির্বাচন কমিশন এই সময়ের মধ্যে করোনা ঠেকাতে হস্তক্ষেপ করবে। কিন্তু নতুন দায়ের করা মামলায় বলা হয়েছে, নির্বাচন পদ্ধতির সঙ্গে যুক্ত ভোটকর্মীদের ক্ষেত্রেই একমাত্র কমিশন করোনা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে পারে। তার বাইরে কোথাও কমিশন হস্তক্ষেপ করতে পারে না। তাই যদি হয়, তবে এ রাজ্যে ক্রমশ বেড়ে চলা করোনা সংক্রমণ নিয়ে কে বা কারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে?

মামলাকারীদের বক্তব্য, আগামী এক মাস করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। অন্য রাজ্যগুলি নাইট কার্ফু বা  লকডাউনের সিদ্ধান্ত নিতে পারছে। কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে বলে রাজ্য সরকার তেমন কোনও সিদ্ধান্ত নিতে পারছে না। এই অবস্থায় তাই আদালতকেই হস্তক্ষেপ করার আবেদন করা হয়েছে।

আরও পড়ুন- শেষ দু’দফার আগে বঙ্গে ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী

Advt

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...