Wednesday, June 24, 2026

‘ভোট-চতুর্থী’তে ভোটের লাইনে অঞ্জনা, লাভলি, যশ, শ্রাবন্তী, হিরণ

Date:

Share post:

শনিবার সকাল থেকেই রাজ্যের ৫ জেলায় ৪৪টি কেন্দ্রে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া,হুগলি,কোচবিহার এবং আলিপুরদুয়ারে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। আজ তারকা প্রার্থী এবং হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। ভোটের ময়দানে রয়েছেন যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, অঞ্জনা বসু, বাবুল সুপ্রিয়র মতো বিজেপির তারকা প্রার্থীরা। পাশাপাশি তৃণমূলের তারকা প্রার্থীরা হলেন লাভলি মৈত্র, কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি।

বেহালা পশ্চিমে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী সকাল সকাল তাঁর মাকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন।

শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। তিনি সাদা পাঞ্জাবি পরে পৌঁছে গিয়েছিলেন বুথে। সকালেই তাঁকে ভোটের লাইনে দেখা গিয়েছিল।

সোনারপুর দক্ষিণের এবারের বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসু। তিনি সকালেই ভোট দিলেন।

সোনারপুর দক্ষিণের তৃণমূলের তারকা প্রার্থী লাভলি মৈত্র। প্রচারের সময় তাঁকে সকাল ৭ টা থেকে টানা ২-৩ ঘণ্টা প্রচার করতে দেখা যেত। আবার বিকেল গড়ালেই প্রচারে বের হতেন। আজও বেশ কিছু বুথে দেখা গেল তাঁকে।

বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। সেখানকার বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। বেলা গড়ানোর আগেই দুই প্রার্থীকেই ভোট দিতে দেখা গিয়েছে।

অন্যদিকে খগড়পুর সদরের বিজেপি প্রার্থী হিরণ এদিন সকালেই ভোট দিয়ে এলেন। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে ভোট দিলেন হিরণ।

হুগলির চণ্ডীতলা বিধানসভা আসনে দাঁড়িয়েছেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। তিনিও ভোট দিলেন সকালেই।

নিজের ভোট কেন্দ্রে মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন চাপদানি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান।

Advt

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...