Wednesday, May 20, 2026

এত বড় গণহত্যা আগে কখনও হয়নি, বুলেটের জবাব ব্যালটে: মমতা

Date:

Share post:

এত বড় গণহত্যা আগে কখনও হয়নি। গণহত্যা, গণতন্ত্রের হত্যা- রবিবার, জলপাইগুড়ির (Jalpaiguri) সভা থেকে শীতলকুচির ঘটনা নিয়ে তোপ দাগলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, যারা গুলি করে লোক মারে তাদের ভোট পাওয়ার কোনও যোগ্যতা নেই। চক্রান্ত করেই ভোটের লাইনে গুলি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তাঁর মতে, বুলেটের জবাব ব্যালটে দিতে হবে।

যাঁরা মারা গিয়েছেন তাঁদের পারিবারিক অবস্থার কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তাঁরা সবাই গরিব শ্রমিক। তাঁরা ভোট দিতে গিয়েছিল। বিনা প্ররোচনায় গুলি করা হয়েছে। তৃণমূল নেত্রী প্রশ্ন তোলেন, যদি ওখানে গোলমাল হয়ে থাকে তাহলে কেন আগে কাঁদানে গ্যাস বা রবার বুলেট ছোড়া হল না।

তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী বিজেপির নির্দেশেই কাজ করছে। শীতলকুচিতে নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন মমতা। একই সঙ্গে তিনি বলেন, বুলেটের জবাব ব্যালটে দিতে হবে। গণতান্ত্রিক উপায়ে বিজেপিরকে হারিয়ে এই ‘গণহত্যা’র জবাব দিতে হবে বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: শান্তিপুরে আজই শাহর পাল্টা সভা কুণালের

Advt

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...