Wednesday, March 11, 2026

কোন ফুটেজের ভিত্তিতে শীতলকুচি নিয়ে সিদ্ধান্ত কমিশনের? প্রশ্ন বিমানের

Date:

Share post:

আজ, সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন সংযুক্ত মোর্চার শীর্ষ নেতৃত্বরা। মোর্চার এই প্রতিনিধি দলে ছিলেন সিপিএম নেতা বিমান বসু, রবীন দেব, কংগ্রেস নেতা আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য ও আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকি সহ আরও অনেকে। তাঁরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে একটি ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনের মূল বিষয়,  ভোটে হিংসা, শীতলকুচি কান্ডে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ও পঞ্চম দফায় ভোট প্রচার পর্বের সময়সীমা কমে যাওয়া।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, শীতলকুচি ঘটনার কোনও ভিডিও ফুটেজ নেই কেন? কোন ফুটেজের ভিত্তিতে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তে পৌঁছেছেন। আমরা এই সিদ্ধান্ত মানছি না। যেভাবে গুলি চালানো হয়েছে তা কোনও আইনে নেই ।
তার অভিযোগ, গুলি চালানো হয়েছে কোমরের উপরে। যার কোনও নিয়ম নেই। সত্যিই যদি সেখানে কোনও গন্ডগোল হয়ে থাকে, তবে প্রথমে বাহিনীর উচিত ছিল শূন্যে গুলি ছোড়া, কাঁদানে গ্যাস ব্যবহার করা , লাঠিচার্জ করা। অথচ তা না করে সরাসরি গুলি করে দেওয়া হলো। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Advt

spot_img

Related articles

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...