Sunday, February 22, 2026

অশান্তি এড়াতে পঞ্চম দফা নির্বাচনে ৮৫৩ কোম্পানি আধাসেনা নামাতে চলেছে কমিশন

Date:

Share post:

রাজ্যে চারদফা নির্বাচন শেষ হয়েছে ইতিমধ্যেই, চলছে পঞ্চম দফার(5th phase) প্রস্তুতি। তবে চতুর্থ দাও হাতে কেন্দ্রীয় বাহিনীর(Central force) গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এহেন পরিস্থিতিতে নিরাপত্তা যাতে কোনরকম খামতি না থাকে তার জন্য পঞ্চম দফায় এখনো পর্যন্ত সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন(election commission)। জানা গেল পঞ্চম দফা নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হচ্ছে ৮৫৩ কোম্পানি আধা সেনা।

কমিশন সূত্রে জানা গিয়েছে আসছে দফার জন্য এবার হাজার কোম্পানির বেশি আধাসেনা মোতায়েন রয়েছে কমিশনের হাতে তাদের মধ্য থেকে ৮৫৩ কোম্পানি আধাসেনা ব্যবহার করা হবে নির্বাচনের জন্য। কমিশনের তরফে যেভাবে বাহিনী মোতায়েন করা হবে তা হলো, বারাসত পুলিশ জেলায় থাকবে ৬৯ কোম্পানি। বারাকপুর পুলিশ কমিশনারেটে ৬১ কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় ১০৭ কোম্পানি, বিধাননগর পুলিশ কমিশনারেটে ৪৬ কোম্পানি, দার্জিলিংয়ে ৬৮ কোম্পানি, জলপাইগুড়িতে ১২২ কোম্পানি,কালিম্পংয়ে ২১ কোম্পানি কৃষ্ণনগর পুলিশ জেলায় ১১ কোম্পানি,পূর্ব বর্ধমানে ১৫৫ কোম্পানি, রানাঘাট পুলিশ জেলায় ১৪০ কোম্পানি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ৫৩ কোম্পানি আধা সেনা মোতায়েন থাকবে।

আরও পড়ুন:নাইট গার্ড থেকে আইআইএমে অধ্যাপনা, রূপকথার উত্তরণ রঞ্জিতের

উল্লেখ্য, চতুর্থ দফার নির্বাচনে যে ঘটনা ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আগে থেকেই কোমর বেঁধে মাঠে নামছে নির্বাচন কমিশন। যার ফলে আগামী দফা নির্বাচনে নামানো হচ্ছে বাড়তি আধাসেনা। প্রসঙ্গত, আগামী ১৭ এপ্রিল রাজ্যের ৪৫ টি বিধানসভা আসনের মোট ১৫,৭৮৯ টি বুথে ভোটগ্রহণ হতে চলেছে।

Advt

spot_img

Related articles

নজর ইভিএম ও ভোটার তালিকায়! ২৭ বছর পর ফের ভারত মণ্ডপমে মহাবৈঠক

দীর্ঘ ২৭ বছর পর ফের বসছে জাতীয় গোলটেবিল বৈঠক। আগামী ২৪ ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপমে নির্বাচন কমিশন ও...

AI মঞ্চে কংগ্রেসের জামা খুলে প্রতিবাদ: পাশে দাঁড়ালো না জোট শরিকরা

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রভাব পড়ছে ভারতের কৃষকদের উপর। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সংসদ থেকে পথে কংগ্রেসসহ বিজেপি বিরোধী জোটের...

মৎস্যশিকারে নয়া দিগন্ত, গভীর সমুদ্রে মাছ ধরতে ‘অ্যাক্সেস পাস’ আনল কেন্দ্র

ভারতের নীল অর্থনীতি বা 'ব্লু ইকোনমি'র প্রসারে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সমুদ্রের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)...

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...