Friday, February 6, 2026

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই উত্তরবঙ্গে গিয়ে মঙ্গল-রাতেই সভা করবেন মমতা

Date:

Share post:

একটুও সময় নষ্ট করতে রাজি নন তৃণমূলনেত্রী৷

কমিশনের (Election Commission) সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলে মঙ্গলবার ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

আর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ামাত্রই তিনি উড়ে যাবেন উত্তরবঙ্গে ৷ সূত্রের খবর, মঙ্গলবার রাতেই মন্ত্রী গৌতম দেবের সমর্থনে ডাবগ্রাম- ফুলবাড়ি কেন্দ্রে সভা করবেন মমতা৷

আরও পড়ুন:কমিশন এখন বিজেপির শাখা সংগঠন: মানিকতলার সভা থেকে তীব্র আক্রমণ কুণালের

আগামীকাল, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত চারটি সভা ছিলো৷ কমিশনের নিষেধাজ্ঞার জেরে মঙ্গলবার কৃষ্ণগঞ্জ, বারাসত, কল্যাণী এবং বিধাননগরের সভাগুলি তাঁকে বাতিল করতে হচ্ছে৷ মঙ্গলবারের সভা-সূচিতে ডাবগ্রাম- ফুলবাড়ির সভা ছিলো না৷ কিন্তু একটুও সময় নষ্ট না করে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ামাত্র একটু বেশি রাতেই ডাবগ্রাম- ফুলবাড়ি কেন্দ্রে সভা করবেন মুখ্যমন্ত্রী৷ এবারের ভোট প্রচারে এত রাতে একটিও সভা করেননি মুখ্যমন্ত্রী৷ কমিশনের নিষেধাজ্ঞার জেরে রাত ৯টায় সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলনেত্রী৷ গৌতম দেবের কাছে নির্দেশ পৌঁছে গিয়েছে, মঙ্গলবার রাতেই সভার আয়োজন করতে হবে৷ গৌতমও সোমবার রাতেই ঝাঁপিয়ে পড়েছেন সভার আয়োজনে৷

Advt

spot_img

Related articles

আমরা ক্রিমিনাল নই: অগ্নিমিত্রার ন্যাক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ ফিরহাদের, ধিক্কার শাসকদলেরও

সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ অর্থ বরাদ্দ নিয়ে ন্যাক্কারজনক মন্তব্য বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)।...

আরজি কর আর্থিক অনিয়ম মামলায় প্রথম চার্জশিট ইডির, অভিযোগ সন্দীপ ঘোষ-সহ ৩

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংক্রান্ত আর্থিক অনিয়ম মামলায় (RG Kar Corruption Case) প্রথম চার্জশিট পেশ করল...

দিশেহারা ব্রিটিশ বোলাররা, যুব বিশ্বকাপ ফাইনালে বিধ্বংসী ব্যাটিং বৈভবের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বাধিক রানের ইনিংস খেললেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ১৫টি চার-১৫টি ছক্কায় ঝড় তুলে ফিরলেন।...

লোকসভায় শুক্রবারও অনুপস্থিত মোদি: স্পিকারের যুক্তিতে কটাক্ষ মহুয়ার

রাষ্ট্রপতি অভিভাষণের জবাবী ভাষণ দিতে শুক্রবারও লোকসভায় অনুপস্থিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্যসভায় (Rajyasabha) তিনি যে জবাবী...