Friday, June 5, 2026

কমিশন এখন বিজেপির শাখা সংগঠন: মানিকতলার সভা থেকে তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

“বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। বাংলায় তারা হিটলারি কায়দায় ভোট করাতে চাইছে”। সোমবার সন্ধেয় তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) প্রচারে 24 ঘণ্টার নিষেধাজ্ঞা জারির পরেই মানিকতলায় তৃণমূল প্রার্থী সাধন পান্ডের (Sadhan Pandey) সমর্থনে প্রচার সভা থেকে কমিশনকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব ভুল-ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। গণতন্ত্রের পক্ষে সওয়াল করছেন বলেই তাঁকে এভাবে আটকানো হচ্ছে। “যতই আটকানো হোক নির্বাচনে আমরাই জিতব”।

কুণাল ঘোষ বলেন, মানিকতলা অঞ্চলে করোনার সময় প্রত্যেকটি মানুষের পাশে ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। এই বিধানসভা কেন্দ্রের বিজেপি (Bjp) প্রার্থী কল্যাণ চৌবে (Kalyan Chowbey) স্থানীয় বাসিন্দা। তাঁকে উদ্দেশ্য করে কুণাল বলেন, কল্যাণ নিজেও দেখেছে করোনা, আমফানের সময় কীভাবে সাধারণ মানুষকে পরিষেবা পৌঁছেছে তৃণমূল। দলের সব স্তরের নেতাদের সঙ্গে সাধন পান্ডে সমান ভাবে যোগাযোগ রাখেন। স্থানীয় মানুষের সব প্রয়োজনে সাধন পান্ডে পাশে দাঁড়ান বলে জানান তৃণমূল মুখপাত্র।

কুণাল বলেন, তাঁদের দলের ঝরতি-পড়তিদেরই তুলে নিয়ে গিয়ে প্রার্থী করেছে বিজেপি। সঙ্গে রয়েছে বেশকিছু প্রাক্তন সিপিআইএম। আদি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কুণাল বলেন, “করতে হলে তৃণমূলই করুন। তৃণমূলের ‘বি-টিম’ কেন করবেন?”

বামপন্থীদের কটাক্ষ করে তিনি। বলেন, 2011 সালের পর আর তারা জিততে পারেনি। এমনকী, তারপরের থেকে একটা ভোটেও তারা একা লড়তে পারেনি। সঙ্গে নিয়েছে কংগ্রেসকে।

আরও পড়ুন:প্রধানমন্ত্রী মোদির খাসতালুকে ছাত্র সংসদ নির্বাচনে হেরে ভূত এবিভিপি

কুণাল বলেন, ‘পরিযায়ী বিজেপি’ বা ‘তৎকাল বিজেপি’দের চায় না বাংলার মানুষ। বাংলা আবার নিজের মেয়েকে চায়। কুণালের মতে, ভোটে জিতে সাধন পান্ডের বিধায়ক ও মন্ত্রী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

জমজমাট মানিকতলা অঞ্চলে সোমবার সন্ধেয় কুণাল ঘোষের সভা ছিল ভিড়ে টইটুম্বুর। তৃণমূল নেতা-কর্মীদের পাশাপাশি কুণাল ঘোষের বক্তব্য শুনতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারাও। প্রচুর সংখ্যায় মহিলাদের উপস্থিতি ছিল এদিনের সভায়। যখনই কুণাল প্রশ্ন তোলেন, “রামের অযোধ্যা এ রাজা আছেন, কিন্তু রানির সিংহাসনে সীতা নেই কেন?” সেখানে তাঁর সমর্থনে হাততালি দিয়ে ওঠেন মহিলারা।

Advt

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...