Tuesday, May 26, 2026

মমতাকে ‘বেগম’ বলায় শুভেন্দুকে সতর্ক করে নোটিশ কমিশনের

Date:

Share post:

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ফের সতর্ক করলো নির্বাচন কমিশন (ECI)।
মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ, রাহুল সিনহার পর শুভেন্দুকেও (Suvendu Adhikary) নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন৷ নোটিশ পাঠিয়ে শুভেন্দুকে সতর্ক করেছে কমিশন৷

নন্দীগ্রাম কেন্দ্রে ভোটের প্রচার চলাকালীন ওই কেন্দ্রের বিজেপি ( BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী তৃণমূল (TMC) নেত্রী তথা ওই কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘বেগম’ বলে কটাক্ষ করেছিলেন একাধিকবার। সাম্প্রদায়িক বিদ্বেষমূলক ওই মন্তব্য করার অপরাধে তাঁকে আগেই শোকজ করে কমিশন। গত ৮ এপ্রিল শুভেন্দুকে কমিশনের নোটিশ ধরানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাবও দেন শুভেন্দু৷ শো-কজের জবাবে শুভেন্দু ৯ এপ্রিল জানান, নির্বাচনী আচরণবিধি বা MCC লঙ্ঘন করার কোনও অভিপ্রায় তাঁর নেই। নির্বাচনী প্রচারে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে আক্রমণ করারও কোনও উদ্দেশ্যও তাঁর নেই বলে জবাব দেন শুভেন্দু। আগামীদিনে আরও সতর্ক থাকবেন বলেও জানান তিনি।


কিন্তু শো-কজের ওই জবাবে শুভেন্দু যা বলেছেন, তাতে সন্তুষ্ট না হওয়ার কারনেই এদিনের এই নোটিশ৷ কমিশনের পাঠানো এই নোটিশে বলা হয়েছে, আদর্শ আচরণবিধি বা MCC-র ২ ও ৩ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন শুভেন্দু।
এই কারনেই তাঁকে ফের নোটিশ পাঠিয়ে সতর্ক করলো কমিশন৷ পাশাপাশি কমিশন শুভেন্দুকে নিজের বক্তব্যের ব্যাপারে আরও সতর্ক থাকার বার্তা দিয়েছে বলেই জানা গিয়েছে।

Advt

Related articles

কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও 

মঙ্গলবার সকালে কল্যাণীতে তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন সকালে...

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...