Saturday, June 13, 2026

বিজেপির উস্কানিতেই শীতলকুচিতে গুলি, দিলীপদের বহিষ্কার করুন মোদি: অভিষেক

Date:

Share post:

শীতলকুচির মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। ভোট প্রচারে শীতলকুচি (Shitalkuchi) নিয়ে সরব সব পক্ষ। মঙ্গলবার, বর্ধমানের (Bardhawan) তিনটি বিধানসভা- খণ্ডঘোষ, রায়না এবং কালনাতে সভা করেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। সেখান থেকে বিজেপি (Bjp) নেতাদের তুলোধোনা করেন তিনি। তাঁর অভিযোগ, রাজ্য বিজেপির নেতাদের উস্কানিতেই শীতলকুচিতে গুলি চলেছে। এ বিষয়ে বিজেপি নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu) একটি অডিও ক্লিপিংও শোনান অভিষেক। সেখানে সায়ন্তন বলছেন, ওদের বলব যেন বুক লক্ষ্য করে গুলি করা হয়। এছাড়াও শীতলকুচি ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং রাহুল সিনহা (Rahul Sinha) বিতর্কিত মন্তব্য করেন। যার জেরে ইতিমধ্যেই রাহুল সিনহার প্রচারে 48 ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “নরেন্দ্র মোদির উচিত এই দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের দল থেকে বহিষ্কার করা”।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, মানুষকে ভাঁওতা দিচ্ছে বিজেপি নেতারা। ‘ধাপ্পাবাজদের’ জামানত জব্দ করার ডাক দেন তৃণমূল সাংসদ।

একইসঙ্গে এ দিন সভা থেকে করোনা (Corona) নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন অভিষেক। তিনি বলেন, ভারতে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কিন্তু দেশের জন্য মাত্র এক কোটি টিকা (Vaccine) বরাদ্দ করেছে কেন্দ্র। অথচ বিদেশে টিকা পাঠাচ্ছে।

Advt

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...