Saturday, April 4, 2026

ক্রমশই জটিল আকার নিচ্ছে করোনা চিত্র, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২ লক্ষ

Date:

Share post:

যত দিন এগোচ্ছে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। ক্রমশই জটিল আকার নিচ্ছে করোনা চিত্র। হু হু করে বাড়ছে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্তের সংখ্যা দেশে এতটাই বৃদ্ধি পেয়েছে যে এপ্রিলের ২ তারিখের পর থেকে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হয়ে উঠেছে ভারত। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২ লক্ষ।

ওয়ার্ল্ডোমিটারের হিসেব জানাচ্ছে, বিশ্বের মধ্যে আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ভারত।। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৩৯ জন। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ হাজার। গত বছর একদিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করেনি। পরিসংখ্যান বলছে করোনার প্রথম ঢেউয়ে এতটা ভয়াবহ হয়নি। করোনার দ্বিতীয় ঢেউ যে কতটা সাংঘাতিক তা স্পষ্ট আক্রান্তের সংখ্যায়। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১,০৩৮। ভ্যাকসিন নিয়েছে ১১,৪৪,৯৩,২৩৮ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ লক্ষ।

আরও পড়ুন-রাজ্যে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ, সংক্রমণের সংখ্যা বেড়ে ৬ হাজার ছুঁই ছুঁই

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে ১৫ দিনের কার্ফু ঘোষণা করা হয়েছে। লকডাউনের পথে হাঁটা হবে কিনা তা নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে। কিন্তু গোটা দেশে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে আবারও কি দেশজুড়ে লকডাউনের সম্ভাবনা রয়েছে? পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় স্তরে কার্ফু জারি হলেও সম্পূর্ণ লকডাউনের পথে আর হাঁটবে না দেশ। অন্তত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রাজ্যগুলির সঙ্গে এই নিয়ে পৃথকভাবে কথাও বলছে কেন্দ্রীয় সরকার।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...