Tuesday, June 23, 2026

‘এ রাজনীতি বড্ড জটিল, মানুষের সুখ-দুঃখে পাশে থাকবে, এমন সরকার হওয়া উচিত’, মত দেবের

Date:

Share post:

“মানুষের সুখ-দুঃখে পাশে থাকবে, এমন সরকার হওয়া উচিত। কিন্তু আজকের রাজনীতি অনেক আলাদা হয়ে যাচ্ছে। এ রাজনীতি বড্ড জটিল। তাই দিদি যদি আমাকে এই নির্বাচনে প্রার্থী হতে বলতেন, আমি হতাম না। আমি খাপ খাওয়াতে পারছি না, বুঝেই উঠতে পারছি না এটা কিসের নির্বাচন?” বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে এমনটাই বললেন সাংসদ তথা অভিনেতা দেব।

ঘাটালের সাংসদ দীপক অধিকারী বলেন, “আমার মনে হয় না, নিজেকে বড় করতে গেলে কখনও কাউকে ছোট করার প্রযোজন হয়। আমি মনে করি, আমরা আমাদের কিছু কাজের কথা বলব। বিরোধী দল তাদের কিছু কাজের কথা বলবে। এরপর পছন্দ মতো প্রার্থী মানুষ বেছে নেবে। গত দশ বছরে দিদি অনেক প্রকল্প নিয়ে এসেছেন। কীভাবে বাংলার মানুষ ভালো থাকতে পারে, সেই লক্ষ্যেই দিদি বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। যেমন দিদি চেয়েছেন বাংলার সকল ছেলেমেয়ে, বিশেষ করে গরিব পরিবারের সন্তানরা পড়াশোনার সুযোগ পাক। গত দশ বছরে সেই কাজ করে এসেছেন দিদি।

আরও পড়ুন-করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের

দেবের কথায়, “বিরোধী বন্ধুরা লকডাউনের সময়ে কোথায় ছিলেন, যখন লাখ লাখ মানুষ পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন? শ্রমিকেরা খাবার পাচ্ছিলেন না? তখন সত্যই গরিব মানুষ পাশে দাঁড়ানোর কথা। সেই সময়ে ওইসব সুরক্ষা দেওয়া কথা বলা, ভোটপাখি নেতারা কোথায় ছিলেন?” দেবের মতে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। “ভোট নেওয়ার জন্য হিন্দু নেতারা হিন্দুদেরকে বলছে আপনারা সুরক্ষিত নন, আপনারা আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদের সুরক্ষিত রাখব। মুসলমানদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। আমার মাথায় আসছে না, তবে কে সুরক্ষিত আছে এই দেশে? হিন্দু-মুসলমান দু’পক্ষই যদি বলেন, কেউ সুরক্ষিত নন, তাহলে কারা সুরক্ষিত? ভাবুন! আসলে আমাদের দেশে সুরক্ষিত সেই নেতারা, যাঁরা সবাইকে বোকা বানিয়ে ভোট নিয়ে যান। হিন্দু-মুসলিম লড়াই বাঁধান।”

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...