Tuesday, June 23, 2026

স্বাগত নববর্ষ ১৪২৮, করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উদ্যোগী কলকাতা পুলিশ

Date:

Share post:

আজ পয়লা বৈশাখ। বিদায় ১৪২৭ । স্বাগত ১৪২৮। আজ থেকে আরেকটি নতুন বছরের পথচলা শুরু। সকাল থেকেই দক্ষিণেশ্বর, কালীঘাট সহ বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন ভক্তরা। লক্ষ্মী গণেশ এবং হালখাতা নিয়ে বছরের প্রথম দিনে পুজো দেওয়ার জন্য ভোর থেকেই মন্দিরগুলির সামনে লম্বা লাইনে সামিল হয়েছেন পুণ্যার্থীরা। সকলের একটাই কামনা শুভ হোক, ভালো হোক।

কিন্তু এর পাশাপাশিই দুশ্চিন্তার মেঘ বাংলার আকাশ জুড়ে। করোনার প্রবল দাপটে সারাদেশের মতো টালমাটাল এ রাজ্যও। স্বাস্থ্য ভবনের আশঙ্কা নতুন বছরের শুরুতেই মারাত্মক রূপ নিতে চলেছে করোনা। কিন্তু করোনার দাপট সত্বেও জন সচেতনতা বিশেষ নজরে পড়ছে না। গতকাল পর্যন্ত চৈত্র সেলের শেষ দিনে গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান চত্বরে উপচে পড়া ভিড় দেখা গেছে। বারবার প্রচার সত্বেও মুখে মাস্ক ছাড়া দেখা গেছে বহু মানুষকে । তাই এবার শক্ত হাতে লাগাম ধরতে চাইছে কলকাতা পুলিশ। মাস্ক না পড়লে বড় অঙ্কের জরিমানা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। করোনা পরিস্থিতি দেখে এবার ব্যবসায়িক মহলকে সতর্ক করল রাজ্য সরকার। বাণিজ্যিক সংগঠনগুলিকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...