Sunday, May 17, 2026

করোনা আবহে নির্বাচনী সভা বাতিল করলেন শোভনদেব চট্টোপাধ্যায়

Date:

Share post:

চোখ রাঙাচ্ছে করোনা। সে কথা মাথায় রেখে নির্বাচনী প্রচার বাতিল করলেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। আগামী ২২ শে এপ্রিল এই সভা হওয়ার কথা ছিল। সভায় উপস্থিত থাকার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনার ঊধ্বমুখী গ্রাফ দেখেই এই সভা বাতিলের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আর কোনও বড় প্রচারই করবেন না তিনি।

এই প্রথম কোনও তৃণমূল প্রার্থী তাঁর নির্বাচনী প্রচার বন্ধ করলেন। প্রসঙ্গত, ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বয়স ৭৬ বছর। এই বয়সে তাঁর ভোট প্রচার, মিটিং ও রোড শো বেরনো তাঁর পক্ষে ক্ষতিকর বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। তাই অতিমারির রাশ টানতে সবরকম নির্বাচনী প্রচার বন্ধ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এই প্রচার শুধু তাঁর জন্যই নয়, তাঁর সঙ্গে থাকা সকলের জন্যই ক্ষতিকারক বলছেন চিকিৎসকমহল।

Advt

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...