Sunday, May 17, 2026

ভোট শুরুর আগেই রক্তাক্ত বর্ধমান,এজেন্টকে মারধরের অভিযোগ

Date:

Share post:

পঞ্চম দফার শুরুতেই বর্ধমান উত্তরের সরাইটিকরে ভোটগ্রহণ কেন্দ্রে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠল। বিজেপি এজেন্টের অভিযোগ মেরে তাঁর মাথা দিয়েছে ফাটিয়ে দিয়েছে তৃণমূলের কর্মীরাই।যদিও অভিযোগ অস্বীকার করেছে বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব।

জানা গেছে ভোট শুরুর ঠিক আগেই সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৭০, ৭১, ৭২, ৭৩ নম্বর বুথে বিজেপির এজেন্টদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে বুথে বসা নিয়ে বচসা বাঁধে। জল এতটাই গড়ায় যে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। এরপর জখম বিজেপি এজেন্টকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।আক্রান্ত হয়েছে আরও দুই বিজেপি কর্মী । আহত অজিত সরকার ও অজিত সরেনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এ ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো বলে অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব।

Advt

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...