Tuesday, June 16, 2026

দফায় দফায় সংঘর্ষ গয়েশপুরে, শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচনের পঞ্চম দিনে সকাল থেকেই কল্যাণীর বিভিন্ন এলাকায়  বিক্ষিপ্ত  সংঘর্ষ  হয়েছে বলে খবর এসেছে।  বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে ঘিরে ধরে বিক্ষাোভ দেখাতে থাকে তৃণমূল। অভিযোগ বনগাঁর বিজেপি সাংসদ বহিরাগত দুষ্কৃতী নিয়ে এসে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয়বাহিনী। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

এদিন সকাল থেকেই কল্যাণীর বিভিন্ন এলাকায় ভোটারদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে।কোথাও  বোমাবাজি , কোথাও ভোটারদের মারধর, কোথাও বুথ সভাপতিকে ঘিরে বিক্ষোভ। প্রতিবাদে  কোথাও রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন  ভোটাররা।কোথাও বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, কোথাও ভোট দানে বাধা। গ্রামবাসীদের অভিযোগ, সকাল থেকেই বহিরাগত দুষ্কৃতীরা রাস্তা ঘিরে রেখেছে। তাঁরা ভোট দিতে গেলে, তাঁদের বাধা দেওয়া হয়। ‘তোমাদের ভোট হয় গিয়েছে, বাড়ি চলে যাও’ বলে শাসানো হয় বলে অভিযোগ। প্রতিবাদে বুথের অদূরেই রাস্তায় সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।গ্রামবাসীদের অভিযোগ, ২০০ মিটারের মধ্যেই জমায়েত করছে ওরা। বাড়ি থেকে বেরোতেই ওরা বলল ভোট হয়ে যাবে চলে যান। ধাক্কা মেরে দিল আমাকে।” উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকায় ঢোকে ক্যুইক রেসপন্স টিম। কেন্দ্রীয় বাহিনী গোয়ে পরিস্থিতি আয়ত্তে  আনার চেষ্টা করে।   ভয় কাটিয়ে ভোটারদের বুঝিয়ে বার করে আনেন জওয়ানরা। ফের তারা বুথে যান ভোট দিতে।

Advt

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...