Wednesday, May 13, 2026

মাস্ক না পরলেই জরিমানা ৫০০ টাকা, নিয়ম জারি করল রেল

Date:

Share post:

হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ । গত ২৪ ঘণ্টার দেশে ১৩০০ জনের মৃত্যু হয়েছে। মিউট্যান্ট স্ট্রেনে বাড়ছে সংক্রমণ, পাশাপাশি বাড়ছে মৃত্যু হারও। তাই মারণ রোগের রাশ টানতে নয়া নিয়ম চালু করল রেল কর্তৃপক্ষ। টিকিটের সঙ্গে সঙ্গে মাস্কও বাধ্যতামূলক করল রেল কর্তৃপক্ষ। মাস্ক না থাকলেই বড় অঙ্কের জরিমানা গুণতে হবে। এমনকি যেখানে সেখানে থুতু ফেললেও জরিমানার কথা ঘোষণা করেছে রেল তরফে।
গত বছর লকডাউন কেটে গেলেও দীর্ঘ সময় পর্যন্ত রেল পরিষেবা বন্ধ ছিল। প্রাথমিকভাবে কিছু ট্রেন চালানো হলেও নিয়মিত রেল পরিষেবা শুরু হতে অনেকটাই সময় নিয়েছিল রাজ্য সরকার। সংক্রমণের হার কমে আসার দরুণ নিয়মিত পরিষেবা চালু হয়। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। তাই রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মাস্ক না পরে স্টেশনে ঢোকা বা ট্রেনে ওঠা এবং যত্রতত্র থুতু ফেলায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা সঙ্কটের মুখে পড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেল স্টেশনে ও ট্রেনে ভ্রমণের সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আজ থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে ও আগামী ৬ মাস অবধি তা কার্যকর থাকবে।

এছাড়াও স্টেশনে স্টেশনে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি বিক্রির স্টলও দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এই মুহূর্তে দৈনিক ১৪০২টি বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। এছাড়াও আরও ২৮টি বিশেষ ট্রেনও চালানো হচ্ছে। এছাড়া মধ্য রেলওয়ের উপর থেকে চাপ কমাতে এপ্রিল-মে মাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advt

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...