Sunday, May 3, 2026

নির্বাচনের মাঝেই করোনার কবলে মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার

Date:

Share post:

দেশে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। বেলাগাম করোনা পরিস্থিতি। তার মাঝেই চলছে বাংলার ভোটপর্ব। এরমধ্যেই করোনা থাবা বসাল নির্বাচন কমিশনে। করোনা সংক্রমিত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও। মঙ্গলবারই জানানো হয়েছে, কোভিড-১৯-এ (COVID-19) সংক্রমিত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। করোনার কবলে পড়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও।

আজ, মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে  তাঁদের আক্রান্তের খবর জানানো হয়। তবে জানা গেছে, সংক্রমিত হলেও বাড়ি থেকে তাঁদের কাজ ও দায়িত্ব পালন করেছেন।আইসোলেশনে থেকেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন।

বঙ্গে এখনও তিন দফা ভোট বাকি। ২২ থেকে ২৯ এপ্রিল ভোটের দিন নির্ধারিত হয়েছে। কিন্তু এই সময় মুখ্য নির্বাচন কমিশনারের ও নির্বাচন কমিশনার  করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই বাড়ল উদ্বেগ। গত ১৩ এপ্রিল সুনীল আরোরার অবসর গ্রহণের পর ২৪তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন সুশীল। ফলে নির্বাচন কমিশনের তিন সদস্যের বেঞ্চে এখন মাত্র দু’জন সদস্য।

Advt

Related articles

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...