Sunday, May 17, 2026

পিছোচ্ছে না ২০২১ এর মাধ্যমিক, পরীক্ষা শুরু হবে আগামী ১জুন থেকেই

Date:

Share post:

করোনার ধাক্কায় সিবিএসই(cbse) আইসিএসই(icse) দশমের পরীক্ষা বাতিল হলেও বাতিল হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা  (madhyamik । শেষ মুহূর্তে বিশেষ বড় কোন রদবদল না হলে আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ(West Bengal madhyaShiksha Parshad) এর পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার যাবতীয় প্রস্তুতিও শুরু করে দিল বলে জানা গিয়েছে। করোনার সুরক্ষা বিধি মেনেই (covid safety will be maintained properly)পরীক্ষার আয়োজন করা হচ্ছে৷ তার জন্য এই বছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা গতবারের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বাড়ানো হচ্ছে।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হবে বা পিছিয়ে যাবে বলে কোনও নির্দেশিকা স্কুল শিক্ষা দফতর বা রাজ্য প্রশাসনের থেকে আসেনি। সুতরাং আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়া নিয়ে এখনো অব্দি কোন অনিশ্চয়তা নেই । জানা গিয়েছে ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার এবার মাধ্যমিক দেবে। তাই এখন থেকেই পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি শুরু করতে চলেছে পর্ষদ।

পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেএবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৪২০০ করা হচ্ছে৷ পরীক্ষার্থীদের দূরত্ব রেখে বসানোর ব্যবস্থা করা হবে৷ আট ফুটের বেঞ্চ হলে একটি বেঞ্চের দু’ প্রান্তে দু’ জন বসে পরীক্ষা দেবে৷ আর ৬ ফুটের বেঞ্চ হলে মাত্র একজন পরীক্ষার্থীকে বসবে। সব পরীক্ষা কেন্দ্রেই ২০০ থেকে ২৫০ জন পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করা হবে৷ শিক্ষক শিক্ষিকারা সারাক্ষণ মাস্ক এবং গ্লাভস করে থাকবেন। পরীক্ষার্থীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক।

Advt

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...