Monday, May 18, 2026

দেশজুড়ে ঘাটতি, ওদিকে গাফিলতিতে নষ্ট হলো ৪৪ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ

Date:

Share post:

করোনা-গ্রাফ যতই উর্ধ্বমুখী হচ্ছে, ততই প্রকট হচ্ছে ভ্যাকসিনের ঘাটতি৷
আর এরই মাঝে এক RTI-এর ভিত্তিতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে৷

তথ্য অধিকার আইনে এক প্রশ্নের জবাবে জানা গিয়েছে, গত ১১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন রাজ্যের জন্য যে টিকা বরাদ্দ করা হয়েছিল, তার ২৩ শতাংশই নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে ৪৪ লক্ষেরও বেশি করোনা প্রতিরোধক টিকার ডোজ। জানা গিয়েছে, সবচেয়ে বেশি টিকা নষ্ট করেছে দক্ষিণের তামিলনাড়ু।

তথ্যের অধিকার আইনে সংশ্লিষ্ট দফতরে জানতে চাওয়া হয়, দেশে এই সময় পর্যন্ত ঠিক কত সংখ্যক করোনা টিকা অপচয় হয়েছে, নষ্ট করা হয়েছে।
এই প্রশ্নের উত্তরেই জানানো হয়েছে, ১১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন রাজ্যের জন্য বরাদ্দ করা ১০ কোটিরও বেশি ডোজের মধ্যে ৪৪ লক্ষের বেশি ডোজ নষ্ট করা হয়েছে।
একইসঙ্গে জানানো হয়েছে, তামিলনাড়ুতে সর্বাধিক ১২.১০ শতাংশ টিকার ডোজ নষ্ট করা হয়েছে। এর পরের স্থান হরিয়ানা’র। ওই রাজ্যে ৯.৭৪ শতাংশ টিকা নষ্ট হয়েছে। এরপর রয়েছে
যথাক্রমে পঞ্জাবে ৮.১২ শতাংশ নষ্ট হয়েছে, মণিপুরে ৭.৮ শতাংশ এবঁ তেলাঙ্গানায় নষ্ট হয়েছে ৭.৫৫ শতাংশ টিকার ডোজ।

এ বিষয়ে বাংলার রেকর্ড অনেকটাই ভালো৷ যে রাজ্যগুলিতে সবচেয়ে কম টিকার ডোজ নষ্ট হয়েছে, তাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, কেরল, হিমাচলপ্রদেশ, মিজোরাম, গোয়া, দমন ও দিউ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ।
_______,

🔴 RTI-তথ্যে প্রাপ্ত করোনা ভ্যাকসিনের ডোজ বেশি নষ্ট হয়েছে –

◾তামিলনাড়ু – ১২.১০%

◾হরিয়ানা – ৯.৭৪ %

◾পাঞ্জাব – ৮.১২ %

◾মণিপুর – ৭.৮ %

◾তেলাঙ্গানা – ৭.৫৫%

🔴 RTI-তথ্যে প্রাপ্ত করোনা ভ্যাকসিনের ডোজ কম নষ্ট হয়েছে –

◾পশ্চিমবঙ্গ

◾কেরল

◾হিমাচলপ্রদেশ

◾মিজোরাম

◾গোয়া, দমন ও দিউ,

◾আন্দামান ও নিকোবর
দ্বীপপুঞ্জ

◾লাক্ষাদ্বীপ।

Advt

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...