Tuesday, March 17, 2026

বাংলার ভোট ষষ্ঠীর নিরাপত্তায় কোথায় কত কেন্দ্রীয় বাহিনী দেখে নিন

Date:

Share post:

রাত পোহালেই রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন (6th phase election)। নজিরবিহীন ৮ দফার বৃহস্পতিবার “মহাষষ্ঠী”! এই পর্বে রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে ভোটগ্রহণ সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

ষষ্ঠ দফার চার জেলার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর দিনাজপুর। আর ভোট ষষ্ঠীর নির্বাচনে বুথ পাহারায় ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central force) মোতায়েন করেছে নির্বাচন কমিশন (EC)।

ষষ্ঠ দফায় কোন কেন্দ্রে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে দেখে নিন এক নজরে

আসানসোল-দুর্গাপুর- ১৪ কোম্পানি

বনগাঁ- ৬৯ কোম্পানি

বারাসত- ৫৯ কোম্পানি

ব্যারাকপুর- ১০৭ কোম্পানি

বসিরহাট- ৪০ কোম্পানি

বিধাননগর কমিশনারেট- ৩ কোম্পানি

দক্ষিণ দিনাজপুর- ৩ কোম্পানি

ইসলামপুর- ৮২ কোম্পানি

কৃষ্ণনগর- ১৬২ কোম্পানি

পূর্ব বর্ধমান- ১৪৩ কম্পানি

রায়গঞ্জ- ৯৬ কোম্পানি

৪৩টি আসন থেকে মোট ৩০৬ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ১.০৩ কোটি। এদের মধ্যে ৫০.৫৬ জন মহিলা এবং ২৫৬ জন তৃতীয় লিঙ্গের মানুষ। ষষ্ঠ দফার নির্বাচনের জন্য ১৪,৪৮০ পোলিং বুথের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন- “বীরভূমের এসপির মত দশা হবে”, ভোট প্রচারে পুলিশকে হুমকি শুভেন্দুর

Advt

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...