Sunday, June 28, 2026

উত্তরে ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি

Date:

Share post:

বৈশাখের তীব্র দাবদাহের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আবহাওয়া সূত্রে খবর, আগামী দু-তিন ঘণ্টার মধ্যে মধ্যবঙ্গে বজ্রবিদ্যুত্‍-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তিতে রাখবে মধ্যবঙ্গের বাসিন্দাদের।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কমপক্ষে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা জেলার একাংশে। একই সঙ্গে মুর্শিদাবাদের উত্তর অংশেও ঝড়-বৃষ্টি ও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বীরভূম জেলাতেও। ফলে চরম গরমের হাত থেকে রেহাই পেতে চলেছেন বঙ্গবাসীরা, এমনটাই মনে করা হচ্ছে।

পাশাপাশি বৃহস্পতিবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুত্‍ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাষ দিয়েছে হাওয়া অফিস। উত্তরের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন- গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সর্বকালীন রেকর্ড বাংলায়! আক্রান্ত ১০ হাজার ৭৮৪, মৃত্যু ৫৮ জনের

Related articles

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...