Sunday, June 28, 2026

প্রতি ডোজ ভ্যাকসিনে মোদি সরকারের কাটমানি!

Date:

Share post:

আগামী ১ মে থেকে ১৮ বছর ঊর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল কত টাকা হবে করোনা টিকার দাম? শেষমেশ টিকার দাম নির্ধারিত করেছে সেরাম ইনস্টিটিউট। তারা জানিয়েছে, রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ড দেওয়া হবে ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতালে এই টিকা পাওয়া যাবে ৬০০ টাকায়। এর এখানেই উঠেছে প্রশ্ন । ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে দ্বিচারিতা করছে কেন?
মোদি সরকার ১৫৭.৫০ টাকা প্রতি ডোজ মূল্যে কোভিশিল্ড Vaccine পাবে সেরাম থেকে ।
অথচ রাজ্যকে তা কিনতে হবে ৪০০টাকায় । প্রতি ডোজে মোদি সরকারের কাটমানি ২৪২.৫০ টাকা! এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে । সোশ্যাল মিডিয়াতেও চর্চা শুরু হয়েছে ‘ভ্যাকসিন চোর বিজেপি ‘ বলে।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজ্য সরকারকে যদি ভ্যাকসিন ৪০০ টাকায় কিনতে হয় তবে মাঝের ২৪২.৫০ টাকা কোন পকেটে যাচ্ছে?
এতদিন বেসরকারি হাসপাতালে গেলে ৫০০ টাকাতেই দু’ডোজ টিকা মিলত। সরকারি হাসপাতালে যা পাওয়া যেত বিনামূল্যে। কিন্তু এবার ১৮ বছরের বেশি বয়সীদের টিকা নিতে গেলে ৩-৪ গুণ বেশি দাম দিতে হবে। অথচ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সবচেয়ে সস্তা ভ্যাকসিন ভারতে। সকলকে ভ্যাকসিন দেওয়া হবে।
কিন্তু তার বক্তব্যের সঙ্গে বাস্তব চিত্রের বিস্তর ফারাক ।
সম্প্রতি করোনা ভ্যাকসিনের সরকার নির্ধারিত দাম জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিলেন জনৈক এক ব্যক্তি। তার উত্তরে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, সেরাম ইনস্টিটিউটের কোভিশিন্ড ভ্যাকসিনের প্রথম ৫.৬ কোটি ডোজের প্রতিটির সর্বোচ্চ দাম ২১০ টাকা। ৫ শতাংশ জিএসটি সহ। এরপর কেন্দ্রীয় বাজেটে সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয় কোভিশিন্ড ভ্যাকসিনের ১০ কোটি ডোজ এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিনের ২ কোটি ডোজের দাম হোক ১৫৭.৫০। সরকারের দেওয়া এই প্রস্তাবই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা তরফে মেনে নিয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে এটাই যদি হয় তবে এত দাম বৃদ্ধি করা হল কোন হিসেবে? কে মাঝখান থেকে ২৪২.৫০ টাকা নিয়ে নিচ্ছে তার কোন হিসাব মিলছে না।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...