Friday, June 19, 2026

রাজকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান ব্যারাকপুরে, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

প্রথমবার ভোটে লড়ছেন পরিচালক রাজ চক্রবর্তী। একুশের বিধানসভা নির্বাচনে তিনি ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচনে তাঁর কেন্দ্রে ভোট। সকাল থেকেই এদিন নিজের কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন রাজ। এর মধ্যেই  ব্যারাকপুরের লালকুঠি এলাকায় রাজকে ঘিরে উঠতে থাকে ‘গো ব্যাক’ স্লোগান৷ বিজেপি কর্মীরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন৷ পাশাপাশি ব্যারাকপুরে তাদের পার্টির ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বিজেপির৷ অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ব্যারাকপুরে রাজের প্রতিদ্বন্দী বিজেপির প্রার্থী চন্দ্রমণি শুক্লা। বিজেপি নেতা মনিশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। মাস খানেক আগেই মনিশ খুন হয়েছেন।

আরও পড়ুন- বীজপুরে মাথা ফাটল তৃণমূল নেতার, খড়দহে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ

অন্যদিকে বীজপুর কেন্দ্রের কাঁচরাপাড়ায় তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ। তৃণমূল নেতার মাথা ফাটানোর অভিযোগ। ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। যদিও বিজেপির কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

খড়দহ বিধানসভা এলাকায় ভোট শুরুর আগে রুইয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ১৪৩, ১৪৪ ও ১৪৫ নং বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ তাদের। তার কিছুক্ষণ পরে পুলিশের সহযোগিতায় বিজেপির এজেন্ট বুথে ঢুকতে পারেন। ইতিমধ্যেই বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন খড়দহের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।

উত্তর ২৪ পরগনায় ১৭টি আসন, নদিয়ায় ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট।

 

Advt

Related articles

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...